
মোরশেদ মানিক :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন । নিহত ৭ জনের মধ্যে দিনাজপুরের –৬ আসনের বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের ৪ জন এবং নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের ৩ জন। ঘটনায় আহতদের চিকিৎসার ও পরিবারকে সহযোগিতা অব্যাহত রেখেছেন। মন্ত্রীর পক্ষ থেকে অধিকতর সহায়তার জন্য ভোটার আইডি সহ তথ্য পাঠিয়েছেন সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যানদ্বয়।
১৪ এপ্রিল মঙ্গলবার গভীর রাতে মন্ত্রী জা: জাহিদ হোসেনের পক্ষে তার ছোট ভাই জেলা বিএনপি‘র সহ–সভাপতি আতিকুর রহমান রাজা, বিরামপুর উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল, যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট শিরন আলম, জোতবানি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কুশদহ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনু সহ অনেকে নিহত পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।
