👁 330 Views

সামাজিক সম্প্রীতি গড়ে তোলা অত্যন্ত জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন এমপি

মোরশেদ মানিক :

চলুন আমরা সবাই মিলে দেশের ভালোর জন্য কাজ করি। সমাজে দু-একজন মানুষ বিচ্ছিন্নভাবে বিভ্রান্তিকর কথা বললেও দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শান্তি চায়। এই শান্তি বজায় রাখতে সবার ঐক্যবদ্ধ হওয়া এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
২৬ মার্চ  রাত ৮ টায় দিনাজপুরের হাকিমপুর পৌরসভার চন্ডিপুর সার্বজনীন মন্দিরে হরিবাসর (ধর্মসভা) অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত হয়ে এসব কথা বলেন  মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
মন্দিরের প্রবেশ পথে মন্ত্রী ও তাঁর সহধর্মিণী  ডা. শরীফা করিম স্বর্ণা পৌঁছার মুহুর্তে সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর মন্ত্রী হরিবাসর (ধর্মসভা) কীর্তন শুনার পাশাপাশি অনেকের সমস্যার কথা শুনেন এবং পরামর্শ দেন।
তিনি আরো বলেন, আমি নির্বাচনের আগেও বলেছিলাম, আপনারা আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ দিন, আপনারা আমাকে ভোটে নির্বাচি করে পাশে থাকার আস্থা দিয়েছেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা জনগণের যে কোনো সমস্যায় পাশে দাঁড়িয়ে তা সমাধানের জন্য কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সার্কেল এএসপি  নিয়ামত উল্লাহ, থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, মন্দির কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টু, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *