প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১:৩০ পি.এম
দিনাজপুরে খাল খনন কর্মসূচির স্থান পরিদর্শনে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

বিশেষ প্রতিনিধি :
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে নির্ধারিত স্থান পরিদর্শন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। পরিদর্শনকালে তিনি নির্ধারিত খাল খনন এলাকার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশব্যাপী খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পানি নিষ্কাশন, সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম, জাতীয় সংদদের হুইপ আকতারুজ্জামান মিয়া, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, প্রশাসনের কর্মকর্তা, জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.