প্রিন্ট এর তারিখঃ মার্চ ৯, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৬, ৬:০৬ পি.এম
শাইখ স্পোর্টস বিরামপুর প্রিমিয়ার লিগ ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের প্রস্তুতি, আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে শাইখ স্পোর্টসের উদ্যোগে শাইখ স্পোর্টস বিরামপুর প্রিমিয়ার লিগ ২০২৬ আয়োজনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বিরামপুরের নবীন ও প্রবীণ ক্রীড়াবিদ, বিভিন্ন ক্লাব সংগঠক ও তারকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানে শাইখ স্পোর্টসের স্বত্বাধিকারী নাসির উদ্দিন খন্দকার লিটন বলেন, তার সন্তানের খেলাধুলার স্বপ্ন থেকেই বিরামপুরে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে তিনি উদ্যোগ নিয়েছেন।

ইতোমধ্যে ক্রিকেট ও ফুটবল অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করেছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে চান।
তিনি জানান, ঈদের পর জমকালো আয়োজনে শাইখ স্পোর্টস বিরামপুর প্রিমিয়ার লিগ ২০২৬ অনুষ্ঠিত হবে। এজন্য তিনি ক্রীড়াপ্রেমী ব্যক্তি, সংগঠন ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাইখ স্পোর্টস বিরামপুর প্রিমিয়ার লিগ ২০২৬ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকবে : পজিটিভি বিডি নিউজ২৪ডটকম; পজিটিভি বিডি ২৪ডট নিউজ ; পজিটিভি টিভি; পজিটিভি টিভি ইউটিউব চ্যানেল....
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.