প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ১২:১৮ পি.এম
দীপশিখার উদ্যোগে প্রতিবন্ধী যুব ও তাদের পরিবারের অন্তর্ভুক্তিমূলক দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ কাহারোল উপজেলা কনফারেন্স রুমে, দীপশিখার আয়োজনে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সহযোগিতায় ও লিলিয়ানে ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে পরিচালিত "মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইউথস উইথ ডিজএ্যাবিলিটিজ ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন" প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তিমূলক দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের সুযোগ সৃষ্টিতে একটি এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অফিসার ইনচার্জ, কাহারোল থানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সহ প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ। এই সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যুব, কেয়ারগীভার, ইউথ ক্লাব, ইমপেক্ট গ্রুপ এর সদস্যগণ। উক্ত সভাটির সার্বিক সমন্বয় ও পরিচালনার দায়িত্বে ছিলেন, হিমাংশু দেব দত্ত রায়, প্রজেক্ট কোঅর্ডিনেটর, দীপশিখা। তিনি প্রকল্পের কার্যক্রম বিস্তারিতভাবে আলোচনা করে বলেন, সরকারি উদ্যোগে উপজেলা পর্যায়ে বিভিন্ন ডির্পাটমেন্ট ভিত্তিক বিভিন্ন জীবিকায়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনে প্রতিবন্ধী যুব ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ পেলে টেকসই উন্নয়নমূলক কার্যক্রমে তারা যথেষ্ঠ অবদান রাখতে সক্ষম। প্রতিবন্ধী যুবদের সক্ষমতা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।” উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রুকুনুজ্জামান বলেন, ”প্রতি তিন মাস অন্তর অনলাইনে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষনের ফরম পূরনের মাধ্যমে এই সুযোগ গ্রহণ করতে পারে যেকোন যুব। তাছাড়াও আগামী বছরের জন্যে ৮টি ব্যাচ ভিত্তিক প্রশিক্ষনের সুযোগ আছে। যদি এসব প্রতিবন্ধী যুবদের ৩০ জন নিয়ে কমিউনিটি ভিত্তিক কোন ব্যাচ প্রকল্প হতে প্রস্তুত করে দিতে পারে, তাহলে উপজেলা যুব উন্নয়ন তাদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে পারবেন।” সবশেষে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম সভাপতির বক্তব্যে স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রতিবন্ধী যুবদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা, তাদের সক্ষমতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পরিবেশ তৈরি অত্যন্ত যুগোপোযোগী।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.