প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৩:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৯:৩৯ এ.এম
বিরামপুরে ২১০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ

মোঃ বায়েজিদ বোস্তামী, স্টাফ রিপোর্টারঃ পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের বিরামপুরে ২১০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি গাছ বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর আওতায় শিক্ষার্থীদের হাতে এসব গাছ তুলে দেওয়া হয়।
গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পপি সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক আনোয়ার হোসেন, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক শাহীন আলম ও শাখা ব্যবস্থাপক গোলাপ মিয়াসহ অন্যান্যরা।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.