প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৫:৫৭ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দিনাজপুরের হিলিতে মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি'র নেতাকর্মীরা।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ জুম্মার নামাজ শেষে ক্বাছিমিয়া ইমদাদুল উলুম ক্বাওমী মাদ্রাসায় দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর ইসলাম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলেন সদস্য সচিব সোহেল হোসেন সহ অনেকে।
এছাড়াও প্রতিটি মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করেন খতিব ও ইমামগণ ।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.