প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৯:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ২:৫২ পি.এম
নবাবগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জামায়াতের শিক্ষা বৈঠক

রোকনুজ্জামান রোকন,বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা ও দিনাজপুর অঞ্চল টিমের সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদ্য নির্বাচিত দিনাজপুর জেলা আমির মুহাদ্দিস ড. এনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মো. আবুল কাসেম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান।
বৈঠকে ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে দায়িত্বশীলদের নিয়মিত অধ্যয়ন, আত্মগঠন, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। বৈঠকে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.