প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১২:৪১ পি.এম
নবাবগঞ্জে কিশোর কণ্ঠের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা

রোকনুজ্জামান রোকন, বিশেষ প্রতিনিধি: শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাশক্তির প্রসার ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিন শাখার আয়োজনে উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ ও ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে মোট ৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের দিনাজপুর জেলা দক্ষিন শাখার উপদেষ্টা আশরাফুল ইসলাম বলেন, সারাদেশের ন্যায় এ উপজেলাতেও ‘কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হলো। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মেধাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে তাদের এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওয়াহেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নিয়মিত পরীক্ষার পাশাপাশি এমন মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ার গতি বাড়াবে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীর জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।" এমন আয়োজন করায় তিনি কিশোর কণ্ঠ ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.