প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১২:১৪ পি.এম
বিরামপুরে জব ফেয়ারে চাকুরী প্রত্যাশীদের ২জন নগদের নিয়োগ পত্র পেলেন সমাজকল্যাণ মন্ত্রীর হাত থেকে !

মোরশেদ মানিক :
বিরামপুরে জব ফেয়ারে চাকুরী প্রত্যাশীদের ২জন বাংলাদেশের অন্যতম প্রধান মোবাইল ফিননশিয়াল সার্ভিস নগদের নিয়োগ পত্র পেলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাত থেকে !
এসময় উপস্থিত ছিলেন, নগদের এইচ.আর হেড অনুভব রহমান, চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভুইঁয়া, রংপুর রিজিওনাল ম্যানেজার বরুন কুমার দাস, এরিয়া ম্যানেজার আমির ফেরদাউস, টেরিটোরি অফিসার সৈয়দ গোলাম মোরশেদ সৈকত।
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে ২৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে জব ফেয়ার ২০২৬ এর উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুরের ইউএনও’র তানজিনা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, সংসদ সদস্য জাহাঙ্গীর আলম ও রেদোওয়ানুল হক, মন্ত্রীর এপিএস ডা: জাভেদ হোসেন, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার সহ অন্যান্যরা।
মেলায় জব ফার্ম ও জব প্রত্যাশীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিবছর এটি আয়োজনের ঘোষনা দেন সমাজকল্যান মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন- মন্ত্রীর একান্ত সচিব ড. মো: মাহমুদুল হক, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, বিরামপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: আব্দুল মতিন, জেলা বিএনপির সহ-সভাপতিআতিকুর রহমান রাজা ও তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ-সংগঠনের নেতৃবৃন্দ, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন।
ক্যাপশন : দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে চাকরি মেলা বা জব ফেয়ারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মোবাইল ফিননশিয়াল সার্ভিস নগদের চাকুরী জয়ীকে নিয়োগ পত্র তুলে দিচ্ছেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.