প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ২:৪৯ পি.এম
নির্ভয়ে ধর্ম পালন করবেন, রাষ্ট্র আপনাদের পাশে থাকবে : সমাজকল্যান মন্ত্রী ডা: জাহিদ

মোরশেদ মানিক :
নির্ভয়ে আপনি আপনার ধর্ম পালন করবেন, রাষ্ট্র আপনাদের পাশে থাকবে। আপনাদের পাশে থেকে সুরক্ষা দেয়া হবে।
দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী মৌপুকুর সার্বজনিন দূর্গা মন্দির পরিদর্শন কালে সমাজকল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এসব কথা বলেন। তিনি মন্দিরটির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার ঘোষনা দেন, এবং বিশেষ থিম প্রদশনের পর আয়োজকদের ধন্যবাদ জানান, জাতীয় মানের হওয়ায়।
মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, ওসি আ: রাজ্জাক,জেলা বিএনপি সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী।
এসময় মন্দিরে বিশেষ থিমে সনাতন ধর্মীয় সকল দেব-দেবীর ইতিহাস প্রদর্শিত হয়। ব্যতিক্রমি এই আয়োজনটি দেখার জন্য কয়েক জেলার বিপুল সংখ্যক সনাতন ধর্মীয় নারী-পুরুষ উপস্থিত ছিল। মন্দিরের আশে পাশে ধর্মীয় আবহ তুলে ধরায় আয়োজকদের প্রশংসা করেছেন দর্শনার্থীগন।

সমাজকল্যান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি এর পর সংসদীয় এলাকা দিনাজপুর-৬ এর বিভিন্ন পূজা মন্দির পরিদশন করেন। তিনি কুশল বিনিময় করেন। এ সময় প্রশাসন ও বিএনপি-অংগ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.