প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৫:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১২:৫১ পি.এম
রোগীদের সেবায় হাসপাতালে প্রদীপ হয়ে আলো ছড়ান নার্সরা

সাহেব, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দল মত উর্দ্ধে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ধর্ম যার যার বাংলাদেশ সবার, এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন। প্রতিটি উৎসবে সকল ধমের্র মানুষের জন্য রাষ্ট্রীয় ভাতা শুরু করেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময়ই নার্সদের পেশাগত মর্যাদা ও যোগ্য মূল্যায়নে বিশ^াসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম নার্সিং শিক্ষাকে আধুনিকায়ন ও বিভিন্ন জেলা পর্যায়ে নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার দূরদর্শী পদক্ষেপ নিয়েছিলেন।
রোগীদের সেবায় হাসপাতালে প্রদীপ হয়ে আলো ছড়ান নার্সরা উল্লেখ করে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নার্সিং শুধু একটি পেশা নয়, এটি পরম মানবসেবার মহান ব্রত। রোগীদের প্রতি মমতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা নিয়ে নার্সদের কাজ করতে হবে। আধুনিক ও মানসম্মত নার্সিং শিক্ষার মাধ্যমে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউট দেশ ও জাতির সেবায় যোগ্য নার্স গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"
১৪ অক্টোবর ২০২৬ বুধবার কসবাস্থ দিনাজপুরে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্যাপিং সেরিমনি (শিরাবরণ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুরে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউট এর ডি.ডি বিশপ সেবাস্টিয়ান টুডু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুরে সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ সিস্টার ড. সুমলা এডনা রোজারিও, উপাধ্যক্ষ সিস্টার রিতা কিসপট্টা, পরিচালক ফাদার আনসেনমো মার্ডী, শিক্ষক ডা. মোসাদ্দেকুল চৌধুরী ইয়াজদানী।
উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল খান জোনস, সাবেক দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব। সঞ্চালনে ছিলেন ৩য় বর্ষের শিক্ষার্থী অমিয় রোজারিও ও ওমেগা এক্কা।
ক্যাপিং সেরিমনিতে ১ম বর্ষের শিক্ষার্থীদের মাথায় ক্যাপ পরিয়ে দেওয়ার আগে হাতে জ্বলন্ত প্রদীপ নিয়ে সেবার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় ইনস্টিটিউটের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, পরিচালক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী এবং অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.