প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৫:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ১২:৩১ পি.এম
বিরামপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ডিভি’র সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস২০২৬ পালিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার বেলা ১২টায় বিরামপুর র্যালি, ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি)র সহযোগিতায় দিবসটি পালিত হয়েছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য- “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা তানজিনা খাতুনের সভাপতিত্বে পিআইও রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি)র নির্বাহী পরিচালক মোরশেদ মানিক, ফায়ার সার্ভিস প্রতিনিধি, থানা পুলিশ প্রতিনিধি এস.আই সাজিদ, ডিএসবি প্রতিনিধি এস.আই আনিস, শিক্ষার্থী আসমাউল হুসনা জুই।
এর আগে বিরামপুর ফায়ার সার্ভিস বিভাগের প্রদর্শিত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার শিক্ষনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তরা। কর্মসূচীতে জিও-এনজিও, শিক্ষক-শিক্ষার্থী ও গনমাধ্যম কর্মীরা অংশ নেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.