প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ২:৫৩ পি.এম
দিনাজপুরে ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ

নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি:
ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে দিনাজপুরে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় শহরের গ্রীন ভিউ কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং রাশেদুন নবী বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিডব্লিউএফের দিনাজপুর জেলা উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান, রংপুর জোনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও সহকারী উপদেষ্টা রাজিবুর রহমান পলাশ, রংপুর জোনের সেক্রেটারি অধ্যাপক মোঃ জিল্লুর রহমান মুন্সী, দিনাজপুর শহর ছাত্র উপদেষ্টা মাসুদ রানা এবং রংপুর জোনের কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম।
এ ছাড়া সফল ব্যবসায়ী হিসেবে বক্তব্য দেন হাফেজ আব্দুর রশিদ, কামরুল হাসান রাসেল ও মাওলানা আশরাফুল ইসলামসহ অন্যরা।
বক্তারা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, পণ্যের সরাসরি বিক্রি বাড়ানো এবং ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। উদ্যোক্তাদের ব্যবসার সম্ভাবনা, সমস্যা ও তা সমাধানের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.