প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১:৩৪ পি.এম
দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন এডিসি জেনারেল

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধিঃ গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুর এর আয়োজনে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব হাসপাতাল- চোখের সেবায় মানবিক অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গ্রীন এন্ড ক্লিন দিনাজপুর (পরিষ্কার পরিচ্ছন্ন) বর্ণাঢ্য র্যালীর মধ্যদিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম হাবিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী কোষাধ্যক্ষ সুজাউর রব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ জনাব আলী, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, আব্দুস সবুর , চৌধুরী,মালেক পারভীন ,আজীবন সদস্য নাজমা মসির, জোহরা রহমান বার্লি ,মোঃ সামছুল আলম সহ কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়াও দিনাজপুর পৌরসভার পরিচ্ছন্ন কর্মীবৃন্দ অংশ নেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.