প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:২১ পি.এম
শেয়ারবাজারে বড় দরপতন, ডিএসইএক্স কমেছে ৪৫ পয়েন্ট

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৫৮ পয়েন্ট বা ০ দশমিক ৮২ শতাংশ কমে ৫ হাজার ৫৩২ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৮৩ পয়েন্ট বা ০ দশমিক ৬১ শতাংশ কমে ২ হাজার ৯৯ দশমিক ২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ১০৩ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৫টির দর বেড়েছে, ২৭৭টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত ছিল।
দিনে মোট ২৫ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার ১৫৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য ছিল ৭২৭ কোটি ৪০ লাখ ৩৩ হাজার টাকা। মোট লেনদেন হয়েছে ২ লাখ ৩ হাজার ৪৮১টি।
‘এ’ ক্যাটাগরির ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৮টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টির দর বেড়েছে এবং ৬৮টির কমেছে।
‘জেড’ ক্যাটাগরির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টির দর বেড়েছে, ৯১টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত ছিল। মিউচুয়াল ফান্ডের ৩৩টি ইস্যুর মধ্যে ২৫টির দর বেড়েছে, ২টির কমেছে এবং ৬টির অপরিবর্তিত ছিল।
দিন শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৪১৯ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৮২৯ টাকা। এর মধ্যে ইকুইটি বাজার মূলধন ৩ লাখ ৪৪ হাজার ৭৯ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার ৪৯৭ টাকা, মিউচুয়াল ফান্ডের বাজার মূলধন ৩ হাজার ৩৯৬ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৮২ টাকা এবং ঋণপত্রের বাজার মূলধন ৩ লাখ ৪০ হাজার ৯৪৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.