প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:২২ এ.এম
দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে মন্ত্রী ও এমপিদের সংবর্ধনা প্রদান

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেএম জাহিদ হোসেন এমপি, দিনাজপুর সদর-৩ আসনের সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম এমপি পরিদর্শনে এলে দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও কমিটির সদস্যরা ফুলের তোড়া ও উত্তোরীয় দিয়ে সংবর্ধনা প্রদান করেছেন।
শনিবার রাতে অতিথিবৃন্দ দিনাজপুরের ঐতিহাসিক ও প্রতœতাত্ত্বিক স্থাপনা কান্তজিউ মন্দির পরিদর্শনকালে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ঐতিহাসিক, প্রতœতাত্ত্বিক ও স্থাপনা বিষয় আলোকপাত করেন রাজ দেবোত্তর এস্টেটের সদস্য ডাঃ ডিসি রায়, ভবানী শংকর আগারওয়ালা, রতন সিং, উত্তম কুমার রায়, বিমল চন্দ্র দাস, সঞ্জিত রায় ও মল্লিকা রানী দাস। এজেন্ট রণজিৎ কুমার সিংহ বলেন, কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক প্রতœতাত্ত্বিক স্থাপনা, টেরাকোটার অপূর্ব কারুকার্য ও অন্যান্য স্থাপত্ব শৈলির কারণে মন্দিরটি আজ দেশ-বিদেশের পর্যটক ও পরিদর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অতিথিবৃন্দ মন্দিরটির ঐতিহাসকি ও সাংস্কার ঐতিহ্য অক্ষুন্ন রেখে সংরক্ষণ, উন্নয়ন এবং পর্যটন সম্ভাবনাকে আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.