প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:২৭ এ.এম
স্কাউটিং সততা, নিষ্ঠা, ধৈয্য ও দলভিত্তিক কাজ করার মানসিকতা শেখায়, দিনাজপুর জেলা প্রশাসক

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলা স্কাউটস এর সভাপতি ও দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, পরিশ্রম কখনও বিফলে যায়না। স্কাউটিং সততা, নিষ্ঠা, ধৈয্য ও দলভিত্তিক কাজ করার মানসিকতা শেখায়। বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাওয়াইতে শেখায়। গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯ টায় বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলার আয়োজনে গোর-এ-শহীদ বড় মাঠে ৫-৯ সেপ্টেম্বর পর্যন্ত “তারুণ্যের শক্তি, স্কাউটিংয়ের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্য বিষয়ে ৫ দিন ব্যাপী ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশ এর সমাপনী, মহাতাবু জালসা ও গ্রান্ড ক্যাম্প ফায়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম (সেবা) তাঁর বক্তব্যে বলেন, তরুণদের মধ্যে পারস্পারিক সহযোগিতা, সহমর্মিতা, ন্যায়পরায়নতা, সেবার মানসিকতা শেখাতে স্কাউটিং খুবই কার্যকরী। স্কাউটিং আদর্শ মনেপ্রাণে লালন করলে সে কোনদিন বিপদগামী হবেনা। এজন্য স্কাউটিং এর আদর্শ সকল শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে হবে।
এছাড়াও জেলা স্কাউট লিডার মোঃ মশিউর রহমান ও জেলা স্কাউট কর্মকর্তা লাকী বেগমের সঞ্চালোচনায় দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ, স্কাউট সমাবেশের প্রোগ্রাম চীফ ও জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ মোঃ মশিহুর রহমান, জেলা কাব লিডার মাহিদুল ইসলাম প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ আকরাম হোসেন। সমাপনী অনুষ্ঠানে গ্যাজেটসহ বিভিন্ন বিষয়ে পারদর্শিতার কারণে ৩ টি ইউনিটকে শ্রেষ্ঠত্ব ক্রেষ্ট প্রদান করা হয়।
গতকাল ৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় সমাবেশের সমাপনী অনুষ্ঠানে সকল ইউনিট ও কর্মকর্তাগণের মাঝে সনদ এবং ক্রেষ্ট প্রদান করা হয়। সমাবেশের সমাপনী অনুষ্ঠানে জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, স্কাউট কর্মকর্তাগণসহ ৮৬ টি স্কাউট গ্রুপসহ ১১০ টি দল উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.