প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৬, ৩:০৬ পি.এম
বড়পুকুরিয়ায় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বিগত সরকার চালু রাখেনি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন

বিশেষ প্রতিনিধি :
দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত সরকার। কাগজে-কলমে ২৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দেখালেও বাস্তব চিত্র ভিন্ন। দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের কথা বলা হলেও বিগত সরকার কখনোই ৩টি ইউনিট চালু রাখেনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন।
২৬ আগস্ট বুধবার দুপুর ২টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: জাভেদ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীর অফিস গুলোতেও ১ ঘন্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। কৃত্রিম ভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে তবে দেশে সারের সংকট নেই। সরকার প্রতিকেজি ইউরিয়া সার উৎপদানে ভর্তুকি দেয় ২৯ টাকা। কৃষকের কথা চিন্তা করে সার উৎপাদনে ভর্তুকি দিচ্ছে সরকার। বৈশ্বিক সংকটে বিশ্বে তেল ও গ্যাসের দাম তিনগুণ বাড়লেও দেশে তেমন বাড়েনি তেল গ্যাসের দাম।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.