প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৪:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১০:৪৭ এ.এম
বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

মোঃ বায়েজিদ বোস্তামী, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর শহরের কলাবাগান এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সোমবার (২৪ আগষ্ট) ভোরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই শ্রমিক আহত হন।
জানা গেছে, বিরামপুর কলাবাগান এলাকায় শ্রমিকরা মহাসড়কের পাশে রবিবার রাতে ড্রেন খননের মাটি সরানোর কাজ করছিলেন। রাত সাড়ে এগারটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কার্ভার্ডভ্যান শ্রমিক মানিক (২৩) ও কান্দুকে (৪৫) ধাক্কা দেয়। স্থানীয়রা আহত দু’জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। মানিকের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর নেওয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু ঘটে। নিহত মানিক বিরামপুর উপজেলার পলিখাঁপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। আহত কান্দু দিনাজপুর মেডিকেল কলেজ হসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনার পর পুলিশ ক্যাভার্ডভ্যান চালক আজমির হোসেনকে (৩০) আটক ও কাভার্ডভ্যান জব্দ করেন। চালক আজমির লক্ষীপুরের রামগতি উপজেলার চর আলগি গ্রামের বাসিন্দা।
বিরামপুর থানার ওসি (তদন্ত) শামীম আল মামুন বলেন, দূর্ঘটনার বিষয়ে সোমবার থানায় সড়ক আইনে মামলার পর আটক চালককে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.