প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২১, ২০২৬, ৫:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৬, ২:৪২ পি.এম
বিরামপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি সায়হাম আশরাফ মতি, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, জেলা বিএনপির সদস্য মহাসিন আলী রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান দুলাল, সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী ওমি, যুগ্ম আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা, সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.