প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৬, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ২:১৬ পি.এম
ভৈরবী’র উদ্দোগ্যে নজরুল বর্ষকে সামনে রেখে নজরুল সংগীত কর্মশালার সমাপনী ও প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠন ভৈরবী ও বিফোর স্কুলের যৌথ আয়োজনে নজরুল বর্ষ-২০২৬ কে সামনে রেখে নজরুল সংগীত কর্মশালার সমাপনী উপলক্ষে আলোচনা, সম্মাননা প্রদান, সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে নিমতলাস্থ ভৈরবীর কার্যালয়ে।
৩দিন ব্যাপি নজরুল সংগীত কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও নজরুল গবেষক তাহমনিা মনোয়ার এবং সহযোগী প্রশিক্ষক বাংলাদেশ টেলেভিশন এন্ড রেডিও আর্টিষ্ঠ মিরাজ মেহিদী। স্বাগত বক্তব্য রাখেন ভৈরবীর সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ রহমত। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ডাঃ শহীদুল ইসলাম খাঁন, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বাংলাদেশ ধ্রুব পরিষদ উত্তর পশ্চিম অঞ্চল দিনাজপুর এর সাধারণ সম্পাদক রাজিউদ্দিন চৌধুরী ডাব্লিউ, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী নিজাম উদ্দীন আহাম্মেদ রয়েল, মোঃ নজরুল ইসলাম, নাট্য ব্যাক্তিত্ব তারিকুজ্জামান তারেক, সম্মিলিত সাংস্কিতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সুইহারী সংগীত নিকেতন এর পরিচালক সনদ চক্রবর্র্তী লিটু, দোলনচাঁপা সংগীত বিদ্যালয়ের সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ভৈরবীর সভাপতি সুলীন মজুমদার। প্রধান প্রশিক্ষক তাহমিনা মনোয়ার ও সহারী প্রশিক্ষক মিরাজ মেহেদিকে ভৈরবীর পক্ষ থেকে উত্তরীও এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সম্মানতি অতিথি বৃন্দ প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করতে গিয়ে বলেন, মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে সাংস্কৃতিক চর্চার প্রয়োজন রয়েছে। আমাদের প্রজন্ম শিল্পীদের মাঝে নজরুলের আর্দশ ও তাঁর চিন্তা-চেতনাকে লালন ও ধারণ করতে এই প্রশিক্ষনের যথেষ্ট গুরুত্ব রয়েছে। ভৈরবীর প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীরা মনোজ্ঞ নজরুল সংগীত পরিবেশন করে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মার্জিনা খানম মৌ। তবলায় ছিলেন অলকেশ অধিকারী।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.