প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৬, ২:৩৮ পি.এম
দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের উদ্যোগে চক্ষু শিবির

মোঃ নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। শহরের মহিলা কলেজে মঙ্গলবার (৩০ জুন) রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের চিকিৎসক দল এই চক্ষু শিবির পরিচালনা করে। সকালে উদ্বোধনের পর রোগিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ পরিষদের উপদেষ্টা মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব:) জয়নাল আবেদীন, সংগঠনের সভাপতি সার্জেন্ট (অব:) শাহিনুর আলম, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) শহিদুজ্জামান, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, ডাঃ মাহমুদুল্লা আল মেহেদী প্রমূখ। দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের ১২ জনের একটি দল ২ শতাধিক রোগির চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র এবং ৩০জন রোগিকে অপারেশনের জন্য নির্বাচিত করেন। নির্বাচিত রোগিদের বিনামূল্যে অপারেশন, ঔষধপত্র, যাতায়াত ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.