প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৬, ১১:৪৮ এ.এম
দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এডিপি পর্যায়ে বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ২৩ জুন মঙ্গলবার মাতাসাগর, লালুপাড়াস্থ পালকীয় কেন্দ্রের প্রশিক্ষণ রুমে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ভিডিএস, ইউএসডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, অভিভাবক ও উপকারভোগীদের নিয়ে এডিপি পর্যায়ে বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান ডিউরীফিকেশন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক, ৪নং শেখপুরা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নুর আলম ও রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাসনা ইয়াসমিন। বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন দিনাজপুর এডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার, উজ্জ্বল রেমা, প্রোগ্রাম অফিসার শিশির রোজারিয় ও জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমি রোজারিয় বলেন, দিনাজপুর সদর ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করে কতখানি তার অর্জন হয়েছে এবং আগামীতে আরও নতুন কার্যক্রমের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করার বিষয় আজকের এই প্রশিক্ষণ কর্মশালা। পর্যালোচনা ও পরিকল্পনা সভায় ভিডিএস, ইউএসডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, অভিভাবক ও উপকারভোগীরা বিগত বছরের কার্যক্রম হিসেবে হতদরিদ্র পরিবারের সহায়তা প্রদান ও তাদের স্বপ্ন তৈরি করা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, শিশু জরিপ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, শিশু শ্রম, শিশু সুরক্ষা কমিটি গঠন, বাল্য বিবাহমুক্ত গ্রাম ঘোষনা, কিশোর-কিশোরী ক্লাব গঠন, শিশু অধিকার, শিক্ষা বিষয় ও প্রাক শৈসব বিকাশ নিয়ে আলোচনা এবং অর্জনসমূহ তুলে ধরা হয়।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.