প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৬, ১১:১৬ এ.এম
মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে শুভরাতকাটীর ৪ কিলোমিটারের মধ্যে একাধিক বাঁধ কেটে দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্থানীয়দের সাথে নিয়ে বিভিন্ন স্থানে বাঁধ কেটে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তেলিগাতি ইউনিয়নের ভূমি কর্মকর্তা বিষ্ণু পদ দাস, সার্ভেয়ার আনোয়ার হোসেন।
জানাগেছে ১০ থেকে ১২ বছর স্থানীয় প্রভাবশালীরা ৪ কিলোমিটারের একাধিক বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করছিলেন। বাঁধ অপসারণের ফলে পঞ্চকরণ ইউনিয়নের মিস্ত্রী গ্রাম সহ ৫ গ্রামের প্রায় ৩শ’ বিঘা ফসলী জমি দুই ফসলীর আওতায় এলো। দীর্ঘদিনের জলবদ্ধতার হাত থেকে মুক্তি পেলেন ৫ গ্রামের হাজারও মানুষ।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.