প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৬, ২:৩৩ পি.এম
মাদক যুক্ত সকল যুবককে মাদকমুক্ত হতে মন্ত্রী ডা: জাহিদ হোসেন আপোষহীন, ক্রীড়া উন্নয়নে সহযোগী : ইকবাল হোসেন

স্টাফ রিপোর্টার :
নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, যুব সমাজকে খেলা মাঠে আনতে হবে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেনের ঘোষনা, খারাপ কাজকে না বলি। বাস্তবায়ন শুরু হয়েছে, অপরাধকে দমন করতে মন্ত্রী প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরন করতে বলেছেন। মাদক যুক্ত সকল যুবককে মাদকমুক্ত হতে মন্ত্রী আপোষহীন, মাদক মুক্ত যুব সমাজ মানব সম্পদে পরিনত হবে। মন্ত্রীর পক্ষ থেকে ইকবাল হোসেন ক্রীড়া, সৌহার্দ্য ও যুবসমাজের উন্নয়নের লক্ষ্যে পাদমপুর যুব উন্নয়ন সংগঠনের আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বলেন মন্ত্রী মহোদয় ক্রীড়া উন্নয়নে সহযোগী ।

২ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট হয়েছে। পাদমপুর যুব উন্নয়ন সংগঠনের ফুটবল টুর্নামেন্টে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেনকে দেয়া সম্মাননা স্মারকটি গ্রহন করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ৩নং গোলাপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম , স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব আনোয়ার হোসেন, পেজ এগ্রোভেটের স্বত্বাধিকারী মোঃ আনিসুর রহমান সহ ক্রীড়াবিদ, ক্রীড়া অনুরাগীগন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.