প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৬, ৪:৫৩ পি.এম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপির হিলিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালনের তাগিদ

স্টাফ রিপোর্টার :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনে নির্বাচনি এলাকা হাকিমপুরের হিলিতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এসয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সহধর্মিণী আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম জিয়া সহ মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান তিনি। পাশাপাশি আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, সুখে দুঃখে যে কোন পরিস্থিতিতে দেশের মানুষের পাশে থাকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল হচ্ছে বিএনপি। এমন মহান ব্যক্তির আদর্শে অনুপ্রানিত হয়ে দেশ পরিচালনা করেছেন আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া। শত বিপদ , গায়েবী মামলা,জুলুম ও নির্যাতনের শিকার হয়েও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। কারণ কোন মানুষ যখন বিপদে পড়ে তখন যদি আপনি আমরা তার পাশে দাঁড়ায় তবে ওই ব্যক্তি অবশ্যই আপনাকে আমাকে মনে রাখবে। এই দুই মহান ব্যক্তির আদর্শে গড়ে ওঠা তাদের সুযোগ্য পুত্র বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করেছেন। আগামীতে সুশাসন,ন্যায় প্রতিষ্ঠা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান মন্ত্রী।
এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচিতে সফলভাবে পালনের আহবান জানান তিনি। ওই দিন উপজেলার প্রতিটি মসজিদ,মন্দির ও গীর্জায় নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করারও অনুরোধ জানান মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন।
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মন্ত্রীর সফর সঙ্গী তাঁর সহধর্মিণী ডাঃ শরিফা করিম স্বর্না ও ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু ,হাকিমপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও মোছাঃ তানজিনা খাতুন, হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন, সরকারী দপ্তরের প্রতিনিধিগন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি অধ্যাপক মোঃ শাহিনুর ইসলাম শাহিন, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওয়াহেদুর রহমান রিপন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ মোঃ মামুনুর রশীদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.