প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ৫:০৫ পি.এম
বড়পুকুরিয়াকয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রীদ্বয় ইকবাল হাসান মাহমুদ, ডা. জাহিদ হোসেন ও …..

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ( টুকু ) এমপি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ১২ মে ২০২৬ মঙ্গলবার দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে করেন।
সকাল ১০টায় দিনাজপুর জেলার স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এবং জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন তিনি।
মতবিনিময় সভায় আলোচনায় হয় বড়পুকুরিয়া কয়লা খনি বর্তমানে নানা সংকট, যেমন- অতিরিক্ত কয়লা মজুদ, অব্যবস্থাপনা এবং বৃষ্টির পানিতে কয়লা ভেসে যাওয়ার মত সমস্যার সম্মুখীন। খনির ইয়ার্ডে দীর্ঘদিন ধরে অতিরিক্ত কয়লা পড়ে থাকায় বৃষ্টির পানিতে ভিজে ও ড্রেন দিয়ে ভেসে গিয়ে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কয়লা ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছেন। সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে বড়পুকুরিয়া কয়লা খনিসহ দেশের অন্যান্য জ্বালানি খাতের কার্যক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন । আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় খনিজ সম্পদ ব্যবহার ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।
মতবিনিময় ও আলোচনা সভা শেষে মাননীয় মন্ত্রী বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শিলা খনি পরিদর্শন করেন এবং খনির, তাপ বিদ্যুৎ কেন্দ্র সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সফরসঙ্গী ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক জেলা প্রশাসক রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.