প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৩:১৬ পি.এম
শ্রম সচিব আব্দুর রহমান তরফদারকে ফুলেল শুভেচ্ছা জানাল সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর

মোঃ নাজমুল ইসলাম (মিলন) বিশেষ প্রতিনিধি :
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদারকে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন-।
দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে ৯ মে শনিবার সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার পরিদর্শনে এলে দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ সচিবকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানায়।
এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাতকালে সংগঠনের সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা কালে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুম বিল্লাহ্, যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সংগঠনের সদস্য নাজমুল ইসলাম মিলন, পরিমল চন্দ্র দাস, মোঃ সিকান্দার আলী কাবুল, ওয়াহেদুর রহমান, চন্দন মিত্র, মোঃ আবু কাওছার, খাজানুর হায়দার লিমন, আবিদুর রহমান আরমান, মোঃ বেলাল হোসেনসহ আরও অনেকে।
এসময় দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসুস্থ, মৃত ও শিক্ষার্থী শ্রমিক পরিবারের ১৬৪ জন সদস্যের মাঝে ৬৮ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিনাজপুর আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ওসমান গনি।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.