প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৬, ৫:০৭ পি.এম
গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল পরির্দশন দৃষ্টিহীন মানুষদের সাদা ছড়ি বিতরণ করলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি

স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশু মন্ত্রনালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড. এম জাহিদ হোসেন এমপি বলেছেন, আমরা এই হাসপাতালকে একটি মডেল হাসপাতাল হিসেবে দেখতে চাই। দিনাজপুরের মানুষ যাতে চোখের চিকিৎসা করতে ঢাকা বা বিদেশে না যায়। অন্যান্য জেলা থেকে এই হাসপাতাল এরোগীরা এসে চিকিৎসা সেবা নিতে পারে। এ ব্যাপারে চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের চিকিৎসা সেবার- গুণগতমান বাড়াতে আরো আন্তরিক হতে হবে।
হাসপাতালের উন্নয়নে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হবে। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল পরিদর্শন ও দৃষ্টিহীন ব্যাক্তিদের মাঝে অর্থ ও সাদা ছড়ি বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আই হসপিটালের সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি মঞ্জুরুল ইসলাম, এমপি সাদিক রিয়াজ চৌধুরী, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এসময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ এস.কে. সাদেক আলী, দিনাজপুর এর সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা.ফজলুর রহমান। এসময় কমিটির সহ-সভাপতি আতাউর রহমান32চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু, সাংগঠনিক সম্পাদক ডাঃ জনাব আলী, কোষাধ্যক্ষ সুজাউর রব চৌধুরী, নিবার্হী সদস্য আব্দুস সবুর চৌধুরী, সাইদুর রহমান, আফতাফ উদ্দিন মন্ডল, মালিকা পারভীন, ডাঃ লিয়াকত আলী, আবুল কালাম মোঃ জিয়ায়ুল ইসলাম সহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নির্বাহী সদস্য এ্যাড. মেহেরুল ইসলাম ও ডাঃ ইলিয়াস আলী এডিন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.