প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ১২:৩৭ পি.এম
নবাবগঞ্জে শ্রমিক দিবসের সমাবেশে ইকবাল হোসেন জানালেন মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপির শ্রমিক কল্যানের বিষয়টি

মোরশেদ মানিক :
শ্রমিক সমাবেশে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক (ভার:) ইকবাল হোসেন বলেন- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী জাহিদ এমপি শ্রমিকদের কল্যানে নিবেদিত আছেন। তিনি বলেন-নবাবগঞ্জ ও বিরামপুরের ৭ কৃষি শ্রমিক কুমিল্লায় ট্রাক দুর্ঘটনায় নিহত হন এবং আহত হন কয়েক জন। ৭ নিহতের পরিবারের উন্নয়নে মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি সব সময় তৎপর রয়েছে। মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিয়েছেন। মন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যে কয়েক জায়গা থেকে সহায়তা পেয়েছেন ৭ নিহতের পরিবার ও আহতদের চিকিৎসা সহ আপদকালীন সহায়তা। আগামীকাল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী জাহিদ এমপি আবারও ৭ নিহত কৃষি শ্রমিকদের পরিবারের হাতে সহায়তা চেক তুলে দিবেন। শ্রমিকদের কল্যান নিশ্চিত করতে ইকবাল হোসেন শ্রমিকের ঐক্যের তাগিদ দেন। সকলকে সজাগ থাকার আহবান জানান।
https://www.facebook.com/share/v/1Fyz5f3MP5/
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকল শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি (ভার:) তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক (ভার:) ইকবাল হোসেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিন্টু দে।
নবাবগঞ্জ শাখা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সায়েম রিপনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ হয়েছে। এতে সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.