প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:২৬ এ.এম
বিরামপুরের শ্যামপুর ক্যাথলিক মিশনের নতুন গির্জা উদ্বোধন করেন মন্ত্রী ডা: জাহিদ হোসেন এমপি

মোরশেদ মানিক :
বিরামপুরের শ্যামপুর ক্যাথলিক মিশনের নতুন গির্জা উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন এমপি। এ সময় তার সাথে ছিলেন, ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মনজুর এলাহি চৌধুরী রুবেল সহ অন্যান্যরা।
গতকাল নব নির্মিত ক্যাথলিক গির্জা ঘরটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবাস্টিয়ান টুডু । ধানজুড়ি ক্যাথলিক ধর্মপল্লীর ব্যবস্থাপনায় ধানজুড়ি মিশনের ফাদার ম্যানুয়েল হেম্রমের সহযোগিতায় গের্জা ঘরটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকশত খৃষ্টান ধর্মের অনুসারী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.