প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৫:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ১:৪৪ পি.এম
প্রতি বছর ১৫ বছরোর্ধ্ব ১৩.৬ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে: আমির খসরু
![]()
সংসদ ভবন: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে প্রতি বছর গড়ে প্রায় ১৩ লাখ ৬০ হাজার (১৩.৬ লাখ) ১৫ বছর বা তার বেশি বয়সী মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে।
তিনি আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য জয়নাল আবদিন ফারুকের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, ‘শ্রমশক্তি জরিপ ২০২৪’ অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে। জরিপটি ‘লেবার ফোর্স সার্ভের মাধ্যমে শ্রমবাজার তথ্য উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়ন করেছে।
জরিপ অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তি—যেখানে ১৫ বছর বা তার বেশি বয়সী কর্মরত ও বেকার উভয় শ্রেণির মানুষ অন্তর্ভুক্ত—সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ১৭ লাখ ১০ হাজার। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৮০ লাখ ২০ হাজার এবং নারী ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার।
শ্রমশক্তি জরিপ ২০২৪-এর তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী ১৩.৬ লাখ মানুষ শ্রমবাজারে যুক্ত হচ্ছে বলে জানান মন্ত্রী।
তিনি আরও জানান, ২০২৬ সালে পরবর্তী শ্রমশক্তি জরিপ পরিচালনার জন্য পরিকল্পনা কমিশনে একটি প্রকল্প প্রস্তাব বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.