প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ১১:৩৯ এ.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বৃহত্তর দিনাজপুরের ৩ মন্ত্রীর

মোরশেদ মানিক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়াও এলাকার সার্বিক উন্নয়নে প্রত্যয় ব্যক্ত করেছেন বৃহত্তর দিনাজপুরের ৩ মন্ত্রী।
বৃহত্তর দিনাজপুরের ৩ মন্ত্রী ও এমপিরা হলেন- বিএনপি মহাসচিব এলজিআরডি মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্থায়ী কমিটি সদস্য ,মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যান মন্ত্রী, দিনাজপুর-৬ আসনের এমপি ডা. এজেএম জাহিদ হোসেন। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী, পঞ্চগড়-২ আসনের এমপি ফরহাদ হোসেন আজাদ।
৩ মন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সারাদেশের মানুষ অত্যন্ত আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। এই বিশ্বাস আমাদের সকলের আছে। আমরা আজকে দিনে দেশবাসীকে জনগণকে আমাদের দলের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।' বৃহত্তর দিনাজপুরের ৩ মন্ত্রী ত্রোয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করে মহান সংসদে পাঠানোয় ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- জনগনের আন্তরিকতার সাথে ভোটদান, ব্যথা যাবে না। তারা জনক্যলান ও এলাকার উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখবেন সব সময়।
২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকায় শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের পর বৃহত্তর দিনাজপুরের ৩ মন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.