Skip to content
👁 264 Views
মোরশেদ মানিক :
প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতরের দিন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা –মায়ের কবর জিয়ারত করেছেন। এসময় মন্ত্রী পরিষদ সদস্য ও সংসদ সদস্যগন, দলীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে কবর জিয়ারতে অংশ নেন।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান , কন্যা জাইমা রহমান , তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান মা –বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।
এরপর বিএনপির পক্ষ থেকে কবরে পুষ্পমাল্য অর্পণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান , অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ইকবাল হাসান মাহমুদ টুকু , চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুব উদ্দিন খোকন , প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু , সংসদ সদস্য মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা এটিএম শামসুল ইসলামসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন , ‘কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসায় ফিরেছেন। ’
📸 Photo Card Generate
ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : পরিবারের সদস্য সহ দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে
www.positivebdnews24.com
Post navigation