👁 389 Views

বিরামপুর প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভায় নতুন কমিটি গঠন : মাহমুদুল হক সভাপতি, কামরুজ্জামান সাধারন সম্পাদক

স্টাফ রিপোর্টার :
১৪ মার্চ বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের নিজস্ব ভবনে ইফতার ও আলোচনা সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। ইফতার অনুষ্ঠানে জেলা বিএনপি সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সেক্রেটারী মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, জেলা যুবদলের নির্বাহী সদস্য এডভোকেট আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহীম বাবু, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ(ভার:) অদ্বৈত্য কুমার অপু,পরিবহন শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, সুধীবৃন্দ এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার শেষে আলোচনা সভায় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকলের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরে সর্বসম্মতি ক্রমে বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

নয়া কমিটির সভাপতি মাহমুদুল হক মানিক ও সাধারন সম্পাদক কামরুজ্জামান সভার সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ডা.নূরল হক, সহ-সভাপতি আব্দুল কাফী, যুগ্ম-সাধারন সম্পাদক রিপন মানিক চৌধুরী, সাংগঠনিক-দপ্তর ও অর্থ সম্পাদক জাহিনুর ইসলাম, প্রচার-প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক একলাছুর রহমান, কায্য নির্বাহী সদস্য মোরশেদ মানিক ও মাজাহারুল ইসলাম তানিম।
বিদায়ী সভাপতি মোরশেদ মানিক নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সকলকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *