👁 466 Views

জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে আবু তাহের আবুকে ফুলেল সংবর্ধনা প্রদান

জিন্নাত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটিতে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের মোহাম্মদ বদরুদ্দোজা (আবু তাহের আবু) সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৭ মার্চ-২০২৬) জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আবু তাহের মোহাম্মদ বদরুদ্দোজা (আবু তাহের আবু)’র হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক জিয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মো. হাফিজুল ইসলাম, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *