👁 521 Views

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নানা-নানি ও খালার কবর জিয়ারত করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

মোরশেদ মানিক : শনিবার দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নানা-নানি ও খালার কবর জিয়ারত করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

শনিবার সকালে তিনি কবরস্থানে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়দের কবর জিয়ারত করেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মী, প্রশাসনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় মন্ত্রী বলেন, জাতির নেতৃত্বদানকারী ব্যক্তিদের পারিবারিক শিকড় ও আত্মীয়স্বজনদের স্মৃতির প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি মরহুমদের আত্মার শান্তি কামনা করেন এবং দেশের সার্বিক শান্তি, উন্নয়ন ও কল্যাণে সবার দোয়া চান।

এ কর্মসূচিকে কেন্দ্র করে কবরস্থান এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *