মোঃ রোস্তম আলী, কাহারোল দিনাজপুর প্রতিনিধি: কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি কে ফুললে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম ।
আলোচনা সভায় এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম বলেন সৎ,স্বচ্ছতা,চাঁদাবাজমূক্ত, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে উপজেলা প্রশাসনকে সোচ্চার থাকতে হবে। জনগণ যেন কোন দপ্তরে হয়রানি শিকার না হয়,জনগণের সেবা নিশ্চিত করতে হবে। উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে এবং পুরনো নিয়মে না, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রশাসনকে কাজ করতে হবে । বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রফেসর শামীম আলী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমানসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।