👁 256 Views

দিনাজপুরে জামায়াতের উদ্যোগে শহীদ ভাষা সৈনিকদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে পাহাড়পুরস্থ জেলা জামায়াত কার্যালয়ে শহীদ ভাষা সৈনিকদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, অধ্যক্ষ একেএম আফজালুল আনাম ও অ্যাডভোকেট মাইনুল আলম। অনুষ্ঠানে জেলা এবং উপজেলা শাখা সমূহের অন্যান্য নেতৃবৃন্দ।#

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *