
মোরশেদ মানিক :
সরকারী কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে , আইন মেনে কাজ করতে হবে। অপরাধিকে দমন করতে হবে, দলীয় বিবেচনায় ছাড় দেয়া যাবে না। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক প্রতিরোধে জিরো টলারেন্সনীতি অনুসরনের নির্দেশনা দেন। আজ দুপুরে নবাবগঞ্জ উপজেলার কর্মকর্তা এবং স্থানীয়দের সাথে উপজেলা অডিটরিয়ামে মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে সমাজকল্যান এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ও দিনাজপুর-৬ আসেনের এমপি অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এসব কথা বলেন। ঢাকা থেকে তার সফর সঙ্গি হয়ে উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিনী ডা.শরিফা করিম স্বর্ণা এবং ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু।
উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা সহ, সমাজসেবা দপ্তরের রংপুর বিভাগীয় পরিচালকের প্রতিনিধি মইনুল ইসলাম, বিরামপুর সার্কেল এএসপি হারেজ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা দেন।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক।