দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি
26 Nov 2026
04:46 PM
মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর রোটারী ক্লাবের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শহরের ঐতিহ্যবাহী মিষ্টি বিপনী “পাবনা সুইটস” এর স্বত্ত্বাধিকারী শ্যামল কুমার ঘোষ এর মৃত্যুতে ২৬ নভেম্বর – ২০২৬ বৃহস্পতিবার সন্ধায় শহরের দক্ষিণ মুন্সিপাড়াস্থ নিজ বাসভবনে তার বিদেহী আত্মার শান্তিকামনায় দিনাজপুর রোটারি ক্লাব পরিবারের পক্ষ হতে তার মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দিনাজপুর রোটারী পরিবার তার অকাল প্রয়াণে মর্মাহত ও শোকাহত।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাডভোকেট হুসনা -উল- আসমা, সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ডাঃ শহিদুল ইসলাম খান ও তার সহধর্মিণী, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান দিব্যেন্দু ভৌমিক কাজল, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান রনজিত কুমার সিংহ, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিনের সহধর্মিণী, রোটারিয়ান এডভোকেট মাসুদ রানাসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ।
উল্লেখ্য, শ্যামল কুমার ঘোষ গত ২৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক তিনটায় ঢাকা কন্টিনেন্টাল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের সকল মায়া ত্যাগ করে পরলোক গমণ করেছেন (ঔঁ দিব্যান লোকান স্বগচ্ছুতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ভাই, পুত্রবধুসহ অগণিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে যান। ২৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় দিনাজপুর ফুলতলা কেন্দ্রীয় মহাশ্মশানে অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।