
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধিঃ রোটারী ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে ও রোটারী ক্লাব অব ঢাকা’র সহযোগিতায় ২১ নভেম্বর – ২০২৬ শনিবার দিনাজপুর সদরের রাজা রামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সুবিধা বঞ্চিত ও হত দরিদ্র পাঁচশত শিক্ষার্থীর মাঝে শূকনো খাদ্য সামগ্রী ( কলা,ডিম, বিস্কুট, পানি)ও স্লিপিং কিডস(মশারী,বালিশ,চারসেটজামা,সে নডেল, টিফিন বক্স, পানির বোতল, স্কুল ব্যাগ, কম্বল, গরমকাপড়) বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন রংপুর জোনের কোঅর্ডিনেটর (এডমিন) রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন পিএইচএফ, দিনাজপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এ্যাডভোকেট হুসনা -উল- আসমা, রোটারিয়ান পিপি রনজিত কুমার সিংহ, রোটারিয়ান পিপি শহিদুর রহমান পাটোয়ারী মোহন, রোটারিয়ান পিপি কাজল ভৌমিক ও রোটারিয়ান শেখ নুরে আলম,রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, রোটারী ক্লাব অব ঢাকা রোটারি লিডারস শেখ নাহার মাহমুদ ,রফিকুল ইসলাম রাউলি, মোঃ আনোয়ার হোসেন,সাহেদ সিদ্দিক, জে.গণি, রাজন নিওগীসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ। এ ছাড়াও স্লিপিং কিডস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড প্রকল্পের আওতায় আটজন কানাডিয়ান(বিদেশি)ডেলিগেট উপস্থিত ছিলেন।