
মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার ব্যাটারি চালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ই অক্টোবর-২০২৬ রবিবার সকাল সাড়ে নয়টায় দিনাজপুর পৌরসভা কার্যালয় চত্বরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) মীর তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ গৌতম কুমার রায়, প্রধান সহকারী মোঃ মজিবর রহমান বাচ্চু, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন,দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ সুমন, পরিচালক মোঃ মোস্তফা কামাল মিলন, সাবেক পৌর কাউন্সিলর মতিবুর রহমান বিপ্লব, দিনাজপুর ব্যাটারি চালিত অটো মালিক সমিতির সভাপতি মোঃ মোকলেসুর রহমান, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দিনাজপুর ব্যাটারি চালিত ইজি বাইক সোসাইটি মালিক – শ্রমিক চালক সোসাইটির সভাপতি মোঃ নুরুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব, অটো বাইক শ্রমিক ইউনিয়ন জোড়াব্রিজ (২৬১০) শাখার সভাপতি হুমায়ুন কবির নয়ন প্রমুখ।