👁 313 Views

দিনাজপুর-৬ আসনে আজ ঘোড়াঘাট ও আলীহাট ইউনিয়েনের পাড়া-মহল্লায় বিএনপির প্রার্থী ডা: জাহিদের জনসংযোগ, পথসভা অনুষ্ঠিত

নূর মোহাম্ম্মদ গোলাম কিবরিয়া ,বিশেষ প্রতিনিধি : দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন আজ দিনব্যাপী ঘোড়াঘাট ও আলীহাট ইউনিয়নের পাড়া-মহল্লায় জনসংযোগ, পথসভা করেছেন। বিএনপির প্রার্থী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন জনগনের সাথে আন্তরিকতার সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল , আইনজীবী ফোরাম, ড্যাব নেতৃবৃন্দ। স্থানীয় ইউনিট নেতৃবৃন্দ জনসংযোগ ও পথসভায় সফল করতে ভুমিকা রাখেন।


দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন আশাবাদ ব্যক্ত করেন প্রতিটি কেন্দ্রে প্রত্যেককে এক-একজন করে জাহিদ হলে, সকল জাহিদের ঐক্যবদ্ধ কর্মকান্ডের দ্বারা ধানের শীষের বিজয় নিশ্চিত করা যাবে। তিনি আরও বলেন, এলাকার সমস্যা চিহ্নিত করা হয়েছে সকলকে সাথে নিয়ে সমাধান করা হবে। তিনি সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ১২ ফেব্রুয়ারী ফলাফল ঘোষনার আগ পর্যন্ত নিজ নিজ এলাকায় ধানের শীষের প্রার্থী ভেবে বলিষ্ঠ ভুমিকা পালনে সকলকে অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *