👁 78 Views

নবাবগঞ্জে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে জাময়াতের বিরুদ্ধে ভাঙচুরের মিথ্যা নাটক সাজিয়ে অপপ্রচারের অভিযোগে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নবাবগঞ্জ উপজেলা সদরের নিউমার্কেট এলাকায় অবস্থিত উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোট নেতারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নবাবগঞ্জ উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলার দরগা বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার মিছিল শেষে সমাপ্তি সমাবেশ চলাকালে পাশের ধানের শীষের একটি প্রচার অফিস থেকে হঠাৎ বিকট শব্দে বক্স বাজানো শুরু করা হয়। এতে সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দাঁড়িপাল্লার পক্ষের দায়িত্বশীলরা শান্তিপূর্ণভাবে মাত্র কয়েক মিনিটের জন্য বক্স বন্ধ রাখতে অনুরোধ জানান।

বক্তব্যে আরও বলা হয়, অনুরোধের পর ধানের শীষের সমর্থকরা উল্টো দাঁড়িপাল্লার কর্মীদের ওপর চড়াও হন। পরিস্থিতি শান্ত রাখতে দাঁড়িপাল্লার নেতারা সঙ্গে সঙ্গে তাদের কর্মী-সমর্থকদের স্থান ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেন, যা তারা মেনে চলে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এরপর ধানের শীষের সমর্থকরা একটি মিথ্যা নাটক সাজিয়ে দাঁড়িপাল্লার কর্মীরা তাদের অফিস ভাঙচুর করেছে—এমন অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেন এবং প্রশাসনকে বিভ্রান্ত করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, দাঁড়িপাল্লার পক্ষ থেকে কোনো ধরনের হামলা,ভাঙচুর কিংবা সহিংসতার ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাসেম, সেক্রেটারি রেজাউল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি ডক্টর আ ফ ম আকমল হোসাইন, কর্মপরিষদ সদস্য আব্দুর রহিম, ওবায়দুল ইসলাম, সেলিম রেজা, নবাবগঞ্জ উপজেলা এবি পার্টির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদ হোসাইন, বিনোদনগর ইউনিয়ন আমির আজিজুল ইসলাম, গোলাপগঞ্জ ইউনিয়ন আমীর আকরাম হোসেনসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *