👁 346 Views

নবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজাদ রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শাফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা.মাছুমা আক্তার, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব,
জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ ধারণ করার সুযোগ করে দিতেই এ ধরনের আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *