মোঃ সামিউল ইসলাম , বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের দুধিপুর গ্রামে অবস্থিত বন বিভাগের গাছ কেটে বিক্রয় ও অবৈধ্যভাবে সরকারী জায়গা দখলসহ স্থানীয় ২২ জনের জমি দখল করে মাঠ পর্চা করার অভিযোগ এনে ভূমিদস্যু মোজাফফর রহমান গং এর বিরুদ্ধে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যগন ।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় দুধিপুর গ্রামের বন বিভাগের দখলকৃত ওই জায়গার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যগন।
পরে এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মাববন্ধনে বক্তব্যে ভুক্তভোগিরা জানান, ভূমিদস্যু মোজাফফর রহমান,মানিক রহমান ও মোতালেব হোসেনের যোগসাজশে ২০ থেকে ২২ জনের প্রায় তিন থেকে চার একর জমি অবৈধভাবে মাঠ পর্চা করে জোর পূর্বক দখল নিয়েছে ,
এবং তাদের জমির পাশে থাকা বন বিভাগের গাছ কেটে ফেলে সরকারী জায়গা দখল করে ঘিরে ফেলেছে তারা।
দীর্ঘদিনের ভোগদখলীয় জমি থেকে উচ্ছেদ করে জমি দখল ও বন বিভাগের জায়গা অবৈধ্য দখল মুক্ত করতে মানববন্ধন ও স্মারকলিপির মাধ্যমে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত তদন্তের মাধ্যমে জমি উদ্ধার ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এবিষয়ে অভিযুক্ত ব্যাক্তি ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তারা মোবাইল ফোন রিসিভ করেন নাই।