👁 380 Views

মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন অনুষ্ঠান এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম মাদক ও অবক্ষয় ভরা সমাজকে রক্ষা করতে পারে খেলাধূলা ও তরুণ খেলোয়াড়রা

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ “মাদক নয়, খেলাধুলার সঙ্গে থাকুন” -এই স্লোগানকে সামনে রেখে মুন্সিপাড়া হেমায়েত আলী হল মঞ্চে বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ারস সোসাইটির সম্পৃক্ততায় এবং সচেতন সংঘ মুন্সীপাড়ার ব্যবস্থাপনায় মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
হলিল্যান্ড স্কুল এন্ড কলেজের পরিচালক সৈয়দ সাগীর আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন এনায়েত হোসেন মারুফ। স্বাগত বক্তব্য রাখেন সচেতন সংঘের সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি মোঃ সহিদুল ইসলাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত ক্রীড়াবিদ সাইদুল হক সাদী, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন, ফেডারেশনের এডহক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সোহেল আহমেদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী। মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করতে গিয়ে এমপি সৈয়ধ জাহাঙ্গীর আলম বলেন মাদক ও অবক্ষয় ভরা সমাজকে রক্ষা করতে পারে খেলাধূলা ও তরুণ খেলোয়াড়রা। আমার বিশ^াস মাসব্যাপী এই প্রশিক্ষণ নিয়ে তারা এক একজন আলোকিত ক্রিড়াবিদ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু বলেন পড়াশুনার পাশাপাশি খেলাধূলা মন ও শরীরকে স্স্থু রাখে। মোবাইল ও মাদক এই দুটি ্আমাদের যুব সমাজকে ধংস করে দিচ্ছে । এ থেকে মুক্তি পেতে হলে আমাদের সন্তানের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাফিউস সজিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *