👁 58 Views

নবাবগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

স্টাফ রিপোাার্টার : 

দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার  সমাপনী হয়েছে। রোববার ( ২ আগষ্ট) বিকেল ৫টায় উপজেলা চত্বরে বৃক্ষমেলা মাঠে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় গত ৩১ জুলাই থেকে শুরু হয় ৩ দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সফল সমাপ্তি হয়েছে ।

প্রধান অতিথির বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। বিশেষ অতিথির  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

নবাবগঞ্জ বিটের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা সুলতান হোসেন, ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এম এস নুর, হরিপুর বিটের বিট কর্মকর্তা শামসুল হোসেন, মধ্যপাড়া বিট কর্মকর্তা রাফিউল ইসলাম, সুধীবৃন্দ, শিক্ষার্থী, বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত ও বিক্রি করার জন্য ১৪টি স্টলে বসে। উপজেলা  প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এই বৃক্ষ মেলার আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *